বাল্টিক সাগরের নিরপেক্ষ পানিসীমার আকাশে এ ঘটনা ঘটেছে।
রুশ গণমাধ্যম বলেছে, শোইগুকে বহনকারী বিমান পশ্চিমাঞ্চলীয় রাশিয়ার ছিটমহল কালিনিগ্রাদে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে।
ন্যাটোর ইউরোফাইটার টাইফুন জঙ্গিবিমানের বহর শোইগুকে বহনকারী বিমান থেকে মাত্র ২ কিলোমিটার দূরত্বে ছিলো। অবশ্য শোইগুর বিমানকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল কয়েকটি সুখোই এসইউ-২৭ জঙ্গিবিমান।
বাল্টিক সাগরের কাছে পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার মাঝামাঝি এলাকায় অবস্থিত কালিনিগ্রাদ। এ নগরীর উপকণ্ঠে চেকালোভোস্ক সেনা বিমানঘাঁটির পুন:নির্মাণ পরিদর্শনের জন্য সোমবার সেখানে পৌঁছান শোইগু।