ঢাকা-ব্যাংকক রুটেও বন্ধ হলো বাংলাদেশ বিমানের ফ্লাইট

বাকী থাকলো লন্ডন-ম্যানচেস্টার

বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মহামারি আকার ধারণ করায় আটটি আন্তর্জাতিক রুটের সবক’টি রুটেই ফ্লাইট বন্ধ করলো জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।সবশেষ শুক্রবার (২০ মার্চ) ঢাকা-ব্যাংকক রুটের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলো সংস্থাটি। ঢাকা-ব্যাংকক রুটে সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করতো বিমান।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওমান, কুয়েত, কাতার, সৌদি আরব ও ভারতে ফ্লাইট বন্ধ করে বিমান।

Comments (0)
Add Comment