সৌদিতে ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং জাজান নগরীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। নিজস্ব সংবাদদাতা এবং একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-আরাবিয়া এ দাবি করেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি  জানিয়েছেে, সৌদি রাজধানীর আকাশে তিনটি বিস্ফোরণ শোনা গেছে।দক্ষিণাঞ্চলীয় জাজানের অধিবাসীরাও একাধিক বিস্ফোরণ এবং সাইরেন বাজানোর শব্দ শোনার কথা জানিয়েছেন।

তবে এই হামলা ঠেকিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেছে সৌদির সরকারি গণমাধ্যম।

সৌদি-মালিকানাধীন আল-আরাবিয়া টেলিভিশন দাবি করেছে, রিয়াদ এবং জাজানের আকাশে দুইটি রকেটকে প্রতিহত করা হয়।

রিয়াদের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সরকার পরিচালিত আল-আখবারিয়া টেলিভিশন।

এ হামলার দায়িত্ব এখনও কেউ স্বীকার করে নি।

তবে ইয়েমেনের সেনা ও জনপ্রিয় আনসারুল্লাহ বাহিনী সৌদি আরবে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।

Comments (0)
Add Comment