করোনাভাইরাস প্রতিরোধে কাজ করছে স্পাইসজেট ও এমজিএইচ পরিবার

কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে চলমান লড়াইয়ে সক্রিয়ভাবে অংশ নিতে স্পাইসজেট ইতিমধ্যেই নিজেদের পাঁচটি মালবাহী বিমানের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সরকার, চিকিৎসা ও ফার্মা সংস্থা, আন্তর্জাতিক খুচরা বিক্রেতা এবং কৃষকদের জন্য বর্তমানে ওষুধ, চিকিৎসা যন্ত্র, ঠাণ্ডাজনিত রোগের জরুরী ওষুধ এবং খামারে উৎপন্ন দ্রব্যাদি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। তিন সপ্তাহ পূর্বে ভারতে লকডাউন চালু হওয়ার পর থেকে এই পর্যন্ত মোট ৪৩০টি ফ্লাইটের মাধ্যমে প্রায় ৪০০০ টন জরুরী পণ্য বহন করেছে এয়ারলাইন্সটি-যেটি কিনা ভারতীয় বিমানবাহিনীর বহন করা মোট পণ্যের ৭০ শতাংশেরও বেশি।
বৈশ্বিক মহামারির এই ক্রান্তিকালীন সময়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন স্পাইসজেট আকাশপথে সাংহাই,
হং কং, সিংগাপুর, শ্রীলংকা, কুয়েত, আবু ধাবি, হো চি মিন সিটি, কলম্বো, কাবুল দুবাই এবং অন্যান্য স্থানে জরুরী
চিকিৎসা সরবরাহ গ্রহণ করতে ও পৌঁছে দিতে সাহায্য করছে। B737 এবং Q400 এর মতো নিজেদের যাত্রীবাহী
বিমানগুলোকে মালবাহী বিমানে রূপান্তরিত করে বর্তমান সময়ে জরুরী পরিস্থিতিতে নিজেদের কার্যক্ষমতা অনেকগুণ
বাড়িয়ে তুলেছে এয়ারলাইনটি। এমজিএইচ, স্পাইজেটের গ্লোবাল কার্গো জিসিএ হিসেবে এ ব্যাপারে এয়ারলাইনটিকে সর্বোচ্চ সহযোগিতা করে চলেছে। হ্যানয় এবং ব্যাংককে এয়ারলাইনটির জরুরী মালবহনের কার্যক্রমকে বাড়িয়ে তোলার পাশাপাশি সিংগাপুর থেকে চেন্নাই ও ব্যাঙ্গালুরুতে গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্র পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও স্পাইসসজেটের পাশে থেকেছে এমজিএইচ।
“স্পাইসজেটের স্বতন্ত্র মালবাহী বিমানব্যবস্থা পরিচালনা নিয়ে অজয় সিংহের সাহসী ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ বর্তমানে শুধু বৈশ্বিক সরবরাহ সঠিক রাখতেই স্পাইসজেট সাহায্য করছে না, একইসাথে যাত্রীবাহী বিমানের কার্যক্রম একেবারে বন্ধ থাকলেও প্রতিষ্ঠান এবং এর কর্মীদের জন্য নিয়মিত আয়ের পথও খোলা রেখেছে। তিনি আসলেই অনেকটা দূর দেখতে পান। ভারতীয় অন্য কোন বিমান এখন পর্যন্ত এমন নিবেদিত মালবাহী বিমান কার্যক্রম চালাচ্ছে না এবং অন্যন্ত সাহসিকতার সাথে এই উদ্যোগের শুরুটাও করা হয় ২০১৮ সালেই।“ এ প্রসঙ্গে কথাগুলো বলেন এমজিএইচ গ্রুপের সিইও এবং প্রতিষ্ঠাতা আনিস আহমেদ। বিশ্বজুড়ে জরুরী পণ্য এবং চিকিৎসা সহায়তার ক্রমবর্ধমান চাহিদাকে লক্ষ্য করে ইতিমধ্যেই এমজিএইচের সাথে একজোট হয়ে স্পাইসজেট মালবহনের কার্যক্রম বাড়ানোর এবং বিমানের যাত্রাপথকে বিশ্বব্যাপী আর বেশি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।
সেপ্টেম্বর, ২০১৮ সালে স্পাইসজেটের নিবেদিত কার্গো আর্ম হিসেবে যাত্রা শুরু করে বর্তমানে স্পাইসএক্সপ্রেস বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক যাত্রাপথে কাজ করছে এবং যথাযথ সেবা প্রদানে দেশজুড়ে আকাশপথে পরিচালিত কার্গো পরিবহন ব্যবস্থা, স্থল পরিবহন এবং গুদামজাতকরণের সুবিধাসহ স্পাইসজেটের সংযুক্ত সমস্থ পরিবহন নেটওয়ার্ক ব্যবহার করছে।
ইতিমধ্যেই স্পাইসজেট দেশে ও দেশের বাইরে ফেস মাস্ক, স্যানিটাইজার, জরুরী সার্জিকাল সরবরাহ, কোভিড-১৯
চিহ্নিত করার জন্য আইআর থার্মোমিটার, হ্যাজম্যাট স্যুট, করোনাভাইরাস র‍্যাপিড টেস্ট কিট ইত্যাদি সরবরাহ
করেছে। এছাড়াও জাতীয় দায়িত্ব পালনে কোয়ারেন্টিনে থাকা যাত্রীদেরকে দেশে ফিরিয়ে আনতে নিজস্ব বিমান, বিমান
পরিচালনাকারী এবং কর্মীদের দ্বারা বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে।

এমজিএইচ লজিস্টিকস পরিচিতি-
এমজিএইচ লজিস্টিকস বাংলাদেশে যাত্রা শুরু করা সদর দপ্তর সিংগাপুরভিত্তিক পরিচালিত একটি প্রতিষ্ঠান, যেটি গত ১৩ বছরে মোট ১৮টি উদীয়মান বাজারে বিবিধ সামষ্টিক কার্যক্রমের দ্বারা ধীরে ধীরে বিস্তৃতি লাভ করেছে। এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার পর বর্তমানে প্রতিষ্ঠানটি অত্যন্ত দ্রুতগতিতে ইউরোপে কার্যক্রম সম্প্রসারিত করছে। স্বনামধন্য ফ্যাশন রিটেইলারদের জন্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, অটোমোটিভ এবং স্বাস্থ্যসেবা ব্র্যান্ড থেকে শুরু করে স্বল্পখরচে ক্যারিয়ারের টোটাল কার্গো ম্যানেজমেন্ট ইত্যাদি নানাবিধ কার্যক্রম এমজিএইচ লজিস্টিকসের অন্তর্গত।

স্পাইসজেট পরিচিতি-
ভারতীয় জনগণের যাত্রাপথকে আর আরামদায়ক ও সহজ করে তুলেছে স্বনামধন্য ভারতীয় এয়ারলাইন স্পাইসজেট।
৫৪টি জাতীয় এবং ৯টি আন্তর্জাতিক ফ্লাইটসহ দৈনিক ৬৩টি গন্তব্যে গড়ে মোট ৬০০টি ফ্লাইট পরিচালনা করে স্পাইসজেট। ৮২টি বোয়িং 737, ২টি এয়ারবাস A320, ৩২টি বোম্বারডিয়ার Q-400, ৫টি B737 বহরের সাথে সাথে

UDAN বা সাশ্রয়ী খরচে সাধারণ নাগরিকের জন্য ভ্রমণের সুযোগ নিয়ে, দৈনিক মত ৪৯টি ফ্লাইটের দ্বারা দেশের সবচাইতে বড় এয়ারলাইন সেবা দিয়ে থাকে স্পাইসজেট। এয়ারলাইনের বেশিরভাগ বহরই স্পাইসম্যাক্স বা ভারতের সবচাইতে প্রশস্ত ইকোনমি আসন ব্যবস্থার সুযোগ প্রদান করে।
এছাড়াও, একই ব্র্যান্ড নামের আওতায় স্পাইসএক্সপ্রেসের মাধ্যমে ভারত এবং আন্তর্জাতিক যাত্রাপথে নিরাপদ,
দ্রুত, দক্ষ এবং নির্ভরযোগ্য কার্গো সেবা প্রদান করে থাকে এয়ারলাইনটি।

Comments (0)
Add Comment