কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন ১০ এপ্রিল

দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নতুন ভবন উদ্বোধন করা হবে আগামী ১০ এপ্রিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কারাগার উদ্বোধন করবেন।

শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রি. জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ইতোমধ্যে ভবনের ৮৯ শতাংশ কাজ শেষ হয়েছে। একদিনে সব কারাবন্দিদের স্থানান্তরের চিন্তা থাকলেও তা সম্ভব নয়। কারণ এক ভ্যানে ৫০ জন করে স্থানান্তর করা হলে ৮ হাজার কারাবন্দির জন্য ১৬০টি ভ্যান প্রয়োজন। কিন্তু এতো সংখ্যক ভ্যান আমাদের নেই।’

তা ছাড়া নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের জন্য আইন-শৃঙ্খলার বাহিনীর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে। সরকারি ছুটির দিনগুলোতে কারাবন্দিদের স্থানান্তরের বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি।

Comments (0)
Add Comment