নেটো সামরিক মহড়ায় কানাডার নৌবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, মৃত ৬

বুধবার গ্রিসের কেফালোনিয়া দ্বীপের উপকূলে নেটো সামরিক জোটের সামরিক মহড়া চলাকালে কানাডার নৌবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় হেলিকপ্টারটির এক ক্রু সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ অপর পাঁচ ক্রু সদস্যেরও মৃত্যু হয়েছে বলে ধরে নেওয়া হয়েছে, কানাডার সামরিক বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

কী কারণে সিকোস্কি সিএইচ-১৪৮ সাইক্লোন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা পরিষ্কার নয় বলে জানিয়েছে তারা।

আইয়োনিয়ান সাগরে অবস্থানরত কানাডার একটি ফ্রিগেট থেকে উড্ডয়নের পর হেলিকপ্টারটি গ্রিসের কেফালোনিয়া দ্বীপের উপকূলে বিধ্বস্ত হয়। ওই এলাকায় থাকা তল্লাশি ও উদ্ধার অভিযান দলটি এখন নিখোঁজদের লাশের খোঁজ করছে।

কানাডার সশস্ত্র বাহিনীর ‘ছয় সদস্যের মৃত্যুতে’ শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.