কয়েকটি দেশের জন্য টিকেট বুকিং নিচ্ছে এয়ার এরাবিয়া-ফ্লাই দুবাই, রয়েছে বাংলাদেশও

ইতোমধ্যে ফ্লাইট পরিচালনা করছে ফ্লাই দুবাই, এয়ার এরাবিয়া করবে ১ জুন থেকে

সংযুক্ত আরব আমিরাত থেকে বিমান সংস্থা এয়ার এরাবিয়া এবং ফ্লাইদুবাই এখন কয়েকটি দেশের যাত্রীদের নিজ নিজ দেশে ফেরার জন্য ফ্লাইটের টিকেটের বুকিং নেওয়া শুরু করেছে।
স্বল্পমূল্যের ক্যারিয়ার এয়ার এরাবিয়া আগামী ১ জুন থেকে মুম্বাই, দিল্লি, ত্রিভেন্দ্রম, করাচি, পেশোয়ার, ঢাকা, কলম্বো, বৈরুত, কায়রো, জেদ্দা, রিয়াদ, মস্কো এবং ভিয়েনার অন্যান্য গন্তব্যগুলির জন্য রিটার্ন ফ্লাইটের বুকিং খুলেছে।

এদিকে, দুবাই-ভিত্তিক এয়ারলাইন ফ্লাইদুবাই ২১ শে মে থেকেই বেশ কয়েকটি আন্তর্জাতিক গন্তব্যে রিটার্ন বুকিং গ্রহণ করতে শুরু করে।

তবে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ এখনও নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা দেয়নি।

মার্চ থেকে সমস্ত বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করে সংযুক্ত আরব আমিরাত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.