সংযুক্ত আরব আমিরাত থেকে নিজেদের দেশে ফিরতে লকডাউনের জন্য আটকে পড়া সাড়ে ৬ হাজার ভারতীয় গর্ভবতী নারী নিবন্ধন করেছেন।
গর্ভবতী মহিলারা তাদের প্রত্যাবাসনের বিভিন্ন কারণ উল্লেখ করেছেন।
খালেজ টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার প্রথম প্রত্যাবাসন বিমান নির্ধারিত হওয়ার কারণে সেই ফ্লাইটে কমপক্ষে এগারো জন গর্ভবতী মহিলা দুবাই থেকে ভারতের কেরালার কোজিকোডে পৌছেছেন।
সুস্পষ্ট পদ্ধতি অবলম্বন করে বুধবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিদেশ ফেরত গর্ভবতী মহিলাদ, শিশুদের বাধ্যতামূলক হাসপাতালের কোয়ারেন্টাইনে থাকার নিয়ম থেকে ছাড় দিয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া নাগরিকদের পর্যায়ক্রমে ভারতে ফেরানো হবে।