২ বিমানসংস্থার একাধিক ফ্লাইটে ফিরবেন কুয়েত প্রবাসীরা

গত এপ্রিল মাসে কুয়েতে থাকা অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করে দেশটির সরকার।

ওই সাধারণ ক্ষমায় প্রায় ৫ হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশি নিবন্ধন করেছে। আগামী ১২ ও ১৩ মে দুইটি ফ্লাইটে প্রায় ৬০০ জন প্রবাসী ফিরবেন দেশে। এরপর ১৬, ১৭, ২১ ও ২২ মে কুয়েত এয়ারওয়েজ ও আল জাজিরার দুইটি ফ্লাইটে সর্বমোট ১ হাজার ৮০০ প্রবাসী দেশে ফেরার কথা রয়েছে।

সাধারণ ক্ষমায় নিবন্ধনকৃত প্রবাসীদের বিমান টিকেট ও থাকা খাওয়া কুয়েত সরকার বহন করছে। এই সব প্রবাসী পুনরায় নতুন ভিসায় কুয়েতে যেতে পারবে।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালাম বলেন, সাধারণ ক্ষমার আওয়তায় নিবন্ধনকৃত প্রবাসীদের আমরা যতো দ্রুত সম্ভব দেশে পাঠাতে চাই। আমাদের কাছে কয়েকজন প্রবাসী তাদের থাকা খাওয়ার সমস্যা নিয়ে অভিযোগ করেছেন- আমরা সেটা কুয়েত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠির মাধ্যমে জানিয়েছি।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.