স্বাস্থ্যবিধি মানতেই সময় লাগবে ৪ ঘণ্টা, দীর্ঘায়িত হবে বিমান যাত্রা

এভিয়েশন নিউজ রিপোর্ট:

লকডাউন শেষে স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে খুলে দেওয়া হবে সব দেশের বিমানবন্দর।

কিন্তু এই স্বাস্থ্যবিধি মানতে সময় লেগে যাবে চার ঘন্টা।

সামাজিক দূরত্ব বজায় রাখে ভিড় এড়াতে, যাত্রী ও তাদের বহন করা লাগের ডিসইনফেক্ট করতে ও ২ মিটার দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে এই পরিমাণ সময় লাগবে।

প্লেনের ভিতরটা জীবাণুমুক্ত করতে এবং বিমানবন্দর পরিস্কার করতেও বহু সময় চলে যাবে। তাই প্রতিটি ফ্লাইটের মধ্যে সময়ের ব্যবধান হবে আগের চেয়ে অনেক বেশি।শীঘ্রই বিমান যাত্রার জন্য এসব নতুন নিয়ম তৈরি হবে। ফলে আগের মতো ক্যাবিনে ব্যাগ রাখা, লাউঞ্জে বসা বা অটোমেটিক আপগ্রেডের সুযোগ আর নাও থাকতে পারে।বাধ্যতামূলকভাবে ফেইস মাস্ক ও সার্জিকাল গ্লাভস ব্যবহার, সেলফ চেক ইন, সেলফ ব্যাগ ড্রপ অফ, ইমিউনিটি পাসপোর্ট, ব্লাড টেস্ট, স্যানিটেশন ডিসইনফেক্ট টানেলে প্রবেশ করতে হতে পারে।এছাড়াও, পাসপোর্ট যাচাই বাছাইয়ের প্রক্রিয়াও আসবে পরিবর্তন। বায়োমেট্রিক বোর্ডিং প্রযুক্তির আওতায় নিজের চেহারাই তখন পাসপোর্ট হিসেবে ব্যবহার করা যাবে। ইতোমধ্যে ব্রিটিশ এয়ারওয়েজ, কান্তাস ও ইজিজেট এই প্রযুক্তি ব্যবহার করছে।

তাই বলা যাচ্ছে এইসব স্বাস্থ্যবিধি মেনে বিমান পরিচালনা করলে দীর্ঘায়িত হতে যাচ্ছে বিমান যাত্রা।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.