এভিয়েশন নিউজ রিপোর্টঃ
বুধবার মালয়েশিয়া থেকে মালিন্দো এয়ারের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা আসছেন ১৬০ বাংলাদেশী যাত্রী।
জানা যায়, ১৬০ জন যাত্রীর মধ্যে ৬৫-৭০ ভাগই শিক্ষার্থী।
এসব যাত্রীদের (সিএএবি অনুমোদন), মালয়েশিয়া সরকারের অনুমোদন, প্রত্যেক যাত্রীর পক্ষে দূতাবাসের সনদ ইস্যু এবং যাতায়াতের পুলিশ ক্লিয়ারেন্সসহ যাবতীয় কার্যক্রম হাইকমিশন ইতোমধ্যে সম্পন্ন করেছে।
