করোনাভাইরাসের কারনে যুক্তরাষ্ট্রের শীর্ষ তিনটি এয়ারলাইন্স তাদের ফ্লাইট এ্যাটেনডেন্টদেরকে এ নির্দেশ দিয়ে বলেছে মাস্ক পড়তে উৎসাহ দেয়া যাবে বাধ্য করা যাবে না। এয়ারলাইন্সগুলোর করোনা পরিস্থিতিতে নতুন নীতি নির্ধারণের পর তা পর্যালোচনা করে এতথ্য জানিয়েছে রয়টার্স।
আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা ও ইউনাইটেড তাদের ফ্লাইট এ্যাটেনডেন্টদের বলেছে কোনো কোনো যাত্রী হয়ত মাস্ক পড়তে বললে বিমানে উঠতে নাও চাইতে পারে কিংবা কারো কাছে মাস্ক না থাকলে তাকে যেন দেয়া হয় কিন্তু যাত্রীদের মাস্ক পরিধানে বাধ্য করা যাবে না।