বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে না থাকায় সিঙ্গাপুরে এক মার্কিন পাইলটের কারাদণ্ড হয়েছে। সিঙ্গাপুর কর্তৃপক্ষ তাকে চার সপ্তাহের কারাদণ্ড দিয়েছে বলে জানা গেছে।
বিবিসি বলছে, এপ্রিল মাসের শুরুর দিকে ফেডএক্স-এর ওই পাইলট অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুরে যান। এরপর তাকে বিমানবন্দরের একটি হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। কিন্তু সে নির্দেশ যথাযথভাবে মানেননি তিনি। কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তিনি ট্রেনে করে শহরের কয়েকটি দোকানে কেনাকাটা করতে যান। এ জন্যই তাকে শাস্তি দেওয়া হয়।
আরও খবর