করোনা ভাইরাসের চতুর্থ দফা লকডাউনের মধ্যেই বিমান চলাচল শুরু হতে চলেছে ভারতে। কয়েকটি নির্দিষ্ট রুটে ডোমেন্টিক ফ্লাইট শুরু হবে। তবে তার জন্য বিপুল নিয়মকানুনের বদল হচ্ছে। মোটের উপর এবার বিমান যাত্রা যে সহজ সরল হবে না তা বোঝাই যাচ্ছে। বিমান যাত্রীদের জন্য তৈরি হয়েছে নতু গাইডলাইন। তারসঙ্গে পাইলট, কেবিল ক্রু এবং এয়ার হোস্টেসদেরও পোশাকে এবং আচরণ বিধিতে ব্যপক পরিবর্তন আনা হচ্ছে।
করোনা পরিস্থিতির কথা বিচার করে বিমান সেবিকা এবং কেবিন ক্রুদের পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে। এবার থেকে বিমান সেবিকাদের ফেস শিল্জ, করোনা প্রোটেকটিভ গাউন এবং মুখে মাস্ক পরা অবস্থায় দেখা যাবে। এমনই প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুধু এয়ার ইন্ডিয়া নয়, এয়ার এশিয়া, ইন্ডিগো, ভিস্তারা সহ সব বিমান সংস্থাকেই এই নির্দিষ্ট গাইডলাইন মেনে কাজ করতে হবে।
আরও খবর