২৩ মে ঢাকা ছাড়ছেন থাইল‌্যান্ডের আরও ১৯১ নাগরিক

করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার পরিস্থিতিতে তৃতীয় দফায় ঢাকা ছাড়ছেন থাইল্যান্ডের প্রায় দুশ’ নাগরিক। আগামী ২৩ মে (শনিবার) বিশেষ ফ্লাইটে ফিরবেন তারা।

ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস জানায়, আগামী ২৩ মে তৃতীয় দফায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই লায়ন এয়ারের একটি বিশেষ ফ্লাইট ছেড়ে যাবে। এই ফ্লাইটে প্রায় ১৯১ জন নাগরিককে দেশে ফেরানো হবে।

এর আগে গত ১৪ মে (শুক্রবার) বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন থাইল্যান্ডের ১৯৭ জন নাগরিক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান থাইল্যান্ডের রাষ্ট্রদূত অরুনরাং ফোথং হামফ্রেইস ও দূতাবাসের কর্মকর্তারা।

তার আগে গত ১৭ এপ্রিল প্রথম একটি ফ্লাইটে ৩৫ জন নাগরিক থাইল্যান্ড ফিরে যান।

নাগরিকদের দেশে ফেরত পাঠানোর কাজে সর্বাত্মক সহযোগিতা দেওয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও বিমানবন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে থাইল্যান্ড দূতাবাস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.