করোনা পরিস্থিতিতে বাংলাদেশসহ ১১ দেশ থেকে জাপান ভ্রমণে নিষেধাজ্ঞা

করোনাভাইরাস সঙ্ক্রমন রোধে বাংলাদেশসহ ১১টি দেশ থেকে জাপান ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। গতকাল সোমবার দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘোষণা দেন।

জাপানস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ঘোষিত জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হলেও সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা জুন পর্যন্ত চলবে। তারই অংশ হিসেবে জাপানে ভ্রমণ নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ছে বাংলাদেশসহ ১১টি দেশের জন্য।

প্রধানমন্ত্রী শিনজো আবে জানান, জাপানে কোভিড-১৯ ছড়িয়ে পড়া বন্ধ করতে সীমান্ত নিয়ন্ত্রণের অংশ হিসেবে বাংলাদেশ, ভারতসহ আরও ৯টি দেশ থেকে বেড়াতে আসা দর্শনার্থীদের প্রবেশ নিষেধাজ্ঞা বাড়িয়ে দেওয়া হচ্ছে।

বাংলাদেশ, ভারত ছাড়াও এই তালিকায় রয়েছে- পাকিস্তান, আফগানিস্তান, তাজাকাস্তান, আর্জেন্টিনা, এল সালভাদর, ঘানা, গিনি, কিরগিজ এবং দক্ষিণ আফ্রিকা। এই বাড়তি নিষেধাজ্ঞা ২৯ মে থেকেই কার্যকর হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.