জোহানসবার্গ-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা

দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ও দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সোসাইটির উদ্যোগে দু’দেশের মধ্যে এই বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। অবশ্য দিন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ করতে এসে লকডাউনের কারণে যেসব বাংলাদেশি আটকা পড়ে গেছেন, একইভাবে দেশে গিয়ে দক্ষিণ আফ্রিকা প্রবাসীরা দেশটিতে ফিরতে পারছেন না, এই দুই ধরনের বাংলাদেশিদের জন্যে জোহানসবার্গ টু ঢাকা, ঢাকা টু জোহানসবার্গ বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।

দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ও দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সোসাইটির উদ্যোগে দু’দেশের মধ্যে এই বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। অবশ্য দিন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। সঠিক যাত্রী ও টার্গেট পূর্ণ হলে তবেই বিমান উড়বে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনার সাব্বির আহামদ চৌধুরী অনলাইনে এসে এ উদ্যোগের কথা জানিয়েছেন।

তিনি বলেন, যাদের একান্তই দেশে যাওয়া জরুরি ও অপরিহার্য, শুধু তারাই যেন বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করেন। আবার যারা দেশ থেকে দক্ষিণ আফ্রিকায় আসতে চান, অথচ লকডাউনের কারণে আটকা পড়ে গেছেন, প্রয়োজনীয় কাগজপত্র বৈধ রয়েছে, তারাও যোগাযোগ করতে পারেন।

তিনি বলেন, একটি জটিল পক্রিয়ার মাধ্যমে অনেকগুলো দাপ্তরিক কাজ শেষ করে যেতে হবে, তাই সবাইকে আন্তরিক সহযোগিতা করতে হবে। কারও কোনো কারণে যেন শেষ মুহূর্তে এসে বাতিল না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.