বিশেষ ফ্লাইটে ১১০ আফগান শিক্ষার্থী বাংলাদেশ ছাড়লেন

আফগানিস্তান থেকে পড়তে আসা চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিও) এর ১১০ আফগান শিক্ষার্থী নিজ দেশে ফিরে গেছেন। আফগান দূতাবাসের তত্ত্বাবধানে আজ শনিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কাম এয়ারের একটি বিশেষ ফ্লাইটে নিজ দেশে ফিরে যায় তারা।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর রেজিস্ট্রার ড. ডেভ ডোল্যান্ড জানান, করোনা সংক্রমণের কারণে ঝুঁকি এড়াতে আমাদের ১১০ আফগান শিক্ষার্থী নিজ দেশে ফিরে গেছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে আবার তাদের ফিরিয়ে আনা হবে। এ সংক্রান্ত সব ব্যয়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আফগান সরকার বহন করছে।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ২০০৮ সালে চট্টগ্রামে যাত্রা শুরু করে। আন্তর্জাতিক পর্যায়ে নারীদের শিক্ষা, নেতৃত্ব উন্নয়ন ও বিকাশে এ অঞ্চলে এটিই প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.