করোনায় মালদ্বীপে আটকে পড়া ২৬৫ বাংলাদেশী দেশে ফিরলেন

করোনাভাইরাস পরিস্থিতিতে মালদ্বীপে  আটকে পড়া ২৬৫ বাংলাদেশের শিক্ষার্থী ও পর্যটক দেশে ফিরেছেন।

শনিবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বাংলাদেশিরা মালদ্বীপ থেকে হেলথ সার্টিফিকেট নিয়ে এসেছেন। তাদের কারও দেহেই করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। তবে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.