এভিয়েশন নিউজ রিপোর্টঃ
এমিরেটস এয়ারলাইন সেপ্টেম্বর অবধি বেতন কর্তনের পরিমান বাড়ানোর তথ্য নিশ্চিত করেছে।
এপ্রিলের শুরু থেকে এমিরেটস তিন মাসের বেসিক বেতন ৪র্থ থেকে ৮ম গ্রেডের কর্মচারীদের জন্য ২৫ শতাংশ, ৯ম এবং উচ্চতর কর্মচারীদের ৫০ শতাংশ কমিয়েছে। (জুনিয়র কর্মচারীদের এই বেতন কর্তন থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।)
এদিকে, ইতিহাদ এয়ারওয়েজও আজকে নিশ্চিত করেছে যে তারা সেপ্টেম্বর অবধি কর্মীদের বেতন কাটার পরিমান বাড়িয়ে দিচ্ছে।
“ভ্রমণ শিল্পের উপর করোনা দুর্যোগের চলমান প্রভাবের কারণে ইতিহাদ এই চ্যালেঞ্জিং সময়ে চাকরি রক্ষা এবং নগদ অর্থ সংরক্ষণের জন্য সকল বিকল্প বিবেচনা করে চলেছে। দুঃখজনকভাবে, ইতিহাদ জুনিয়র স্টাফ এবং কেবিন ক্রুদের ২৫ শতাংশ এবং ম্যানেজার স্তরের এবং তারপরের উপরের কর্মচারীদের জন্য ৫০ শতাংশ হ্রাস সহ চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বেতন হ্রাসের সময়সীমা বাড়িয়েছে।তবে আবাসন ভাতা এবং একাধিক সুযোগ-সুবিধা দেওয়া অব্যাহত রয়েছে,ইতিহাদ এয়ারওয়েজের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছে।