বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে যশোর রুটের ফ্লাইট

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১১ জুন বৃহস্পতিবার যশোর রুটে বিমান চলাচল চালু হচ্ছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘যশোর বিমানবন্দর স্বাস্থ্যবিধি অনুযায়ী সব ব্যবস্থা নিশ্চিত করায় আমরা ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছি। পরশু বৃহস্পতিবার থেকে ফ্লাইট চালু করা হবে।’

উল্লেখ্য, ৬৯ দিন পর ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.