চাঁপাইয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

2015_11_26_10_35_25_lT14kLWXZEwsSFaWIdZbg87aDUaMXX_originalজেলার শিবগঞ্জ সীমান্তে গত ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফের গুলিতে মোয়াজ্জেম হোসেন (২২) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

শুক্রবার রাত রাত প্রায় সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত মোয়াজ্জেম শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

বিজিবি ও স্থানীয় সুত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনসহ কয়েকজন যুবক কিরণগঞ্জ সীমান্ত দিয়ে রাত প্রায় সোয়া ২টায় ভারতে প্রবেশ করার সময় ২৪ বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় মোয়াজ্জেম আহত হলে তার সহকর্মীরা বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসে। আহত ব্যক্তি রাজশাহীতে গোপনে চিকিৎসা নিচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এ ব্যাপারে ৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ জুনাইদ আলম খান জানান, রাবার বুলেটে আহতের বিষয়টি জেনে বিজিবি সদস্যরা তার বাড়ীতে গেলে তার বাড়িতে কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.