করোনায় বিমান সংস্থাগুলোর ক্ষতি ৮ হাজার ৪শ’ কোটি ডলার

করোনা কারণে চলতি বছর বিশ্বের বিমান সংস্থাগুলোর ৮ হাজার ৪শ’ কোটি ডলার ক্ষতি হতে যাচ্ছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন (আইএটিএ)। এ খাতের সবচেয়ে দুর্বিষহ বছর হিসেবে ঘোষণা করা হয়েছে চলতি বছরকে।

চলতি বছরটিকে এয়ারলাইন্স ইন্ড্রাস্টির জন্য দুর্যোগের বছরই বলছে আইএটিএ।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনা ভাইরাস সনাক্তের পর কয়েকমাস ধরেই বন্ধ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী বিমান চলাচল। ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে বিমান সংস্থাগুলো।

আইএটিএ বলছে, চলতি বছর বছর বিশ্বের এভিয়েশন ইন্ডাস্ট্রির লোকসান হতে যাচ্ছে ৮ হাজার ৪শ’ কোটি ডলার।
২০২১ সালেও এ খাতের ঘুরে দাঁড়ানোর কোন সম্ভাবনা নেই বলেও জানায় সংস্থাটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.