২৫ জুন থেকে কাবুলে শুরু হচ্ছে এমিরেটসের যাত্রীবাহী ফ্লাইট

ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে এমিওরেটেসের যাত্রীবাহী ফ্লাইট নেটওয়ার্ক । ২৫ জুন থেকে ৩০ তম গন্তব্য হিসেবে আফগানস্থানের রাজধানী কাবুলে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে এয়ারলাইনটি
বা ট্র্যাভেল এজেন্টের মাধ্যমে যেসকল গন্তব্যের জন্য বর্তমানে টিকিট বুক করা যাচ্ছে সেগুলো হলোঃ বাহরাইন, লন্ডন হিথ্রো, ফ্রাংকফুর্ট, প্যারিস, মিলান, মাদ্রিদ, শিকাগো, টরন্টো, সিডনি, মেলবোন, ম্যানচেস্টার, জুরিখ, ভিয়েনা, আমর্স্টাডাম, কোপেনহেগেন, ডাবলিন, নিউইয়র্ক জেএফকে , সিউল, কুয়ালালামপুর, সিংগাপুর, জাকার্তা, তাইপে, হংকং, পার্থ ব্রিসবেন, ম্যানিলায় করাচী, ইসলামাবাদ এবং লাহোর।

যেহেতু অধিকাংশ গন্তব্যেই এখন পর্যন্ত ভ্রমণ বিধিনিষেধ পুরোপুরি তুলে নেয়া হয়নি, তাই যাত্রীদেরকে নির্দিষ্ট গন্তব্যে ভ্রমণের জন্য প্রয়োজনীয় চাহিদাগুলো আগেভাগেই জেনে নিয়ে তা পূরণ করতে হবে। ।
ট্রানজিট সেবা খুলে দেয়ার ফলে যাত্রীরা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং ইউরোপ ও আমেরিকার মধ্যে ভ্রমণের জন্য দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সুবিধাজনক সংযোগ পাবেন। তবে এজন্য যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে ভ্রমণে প্রয়োজনীয় ট্র্যাভেল ও ইমিগ্রেশন অনুমতি থাকতে হবে ।

যাত্রী এবং স্টাফদের নিরাপত্তার জন্য এয়ারলাইনের পক্ষ থেকে ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যার মধ্যে রয়েছে যাত্রীদের সৌজন্যমূলকভাবে হাইজিন কিট প্রদান। এই কিটে রয়েছে মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার এবং এন্টিব্যাকটিরিয়াল ওয়াইপস।

উল্লেখ্য, এমিরেটস বর্তমানে ১০০ টি অধিক গন্তব্যে নিয়মিত এবং চার্টার কার্গো ফ্লাইট পরিচালনা করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.