এভিয়েশন নিউজ রিপোর্টঃ
টার্কিশ এয়ারলাইন্স পরিকল্পনা অনুযায়ী আজ আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করতে পারেনি। কারণ টার্কিশ এয়ারলাইন্স এখনও তুরস্কের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতিপত্র পায়নি। বিমান সংস্থাটি ৪ই জুন অভ্যন্তরীণ রুটে পুনরায় ফ্লাইট চলাচল শুরু করেছিল এবং ১০ জুন সাইপ্রাস, অস্ট্রিয়া এবং লিথুয়ানিয়াসহ কয়েকটি আন্তর্জাতিক গন্তব্যে পুনরায় ফ্লাইট চালু করার জন্য নির্ধারণ করেছিল।
টার্কিশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলেছে “আমরা আজ আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে পারি নি। আমরা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পাওয়ার অপেক্ষায় রয়েছি।”
তুরস্কের পরিবহনমন্ত্রী আদিল ক্যারাইসমেলোগ্লু বুধবার বলেছিলেন যে টার্কিশ এয়ারলাইন্সকে ১০ তারিখে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করতে অনুমতি দেওয়া হয়নি।