ফিলিপাইন এয়ারে দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি

করোনার প্রাদুর্ভাবের মধ্যে ফিলিপাইনে আটকে পড়া ২৩ বাংলাদেশি দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (১১ জুন) ফিলিপাইনের বাংলাদেশ দূতাবাস জানায়, ফিলিপাইন এয়ারের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন তারা।
সঙ্গে জন্মসূত্রে বাংলাদেশি তবে ফিলিপাইনি দুটি পরিবারও ফিরেছে। করোনা মহামারির ফলে এসব বাংলাদেশি ফিলিপাইনে আটকা পড়েন।

দূতাবাস আরও জানায়, ২৩ বাংলাদেশির মধ্যে ১৭ জন শিক্ষার্থী ও ৫ জন পর্যটক রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকার ফিলিপাইন দূতাবাস ও ফিলিপাইনের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তাদের দেশে ফেরানো হয় বলেও দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.