এভিয়েশন নিউজ রিপোর্টঃ
মার্চ মাসে করোনা মহামারীর কারনে আন্তর্জাতিক ভ্রমণ বন্ধ হয়ে যাওয়ার পরে টার্কিশ এয়ারলাইন্স এই মাসে চীন, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রে ফ্লাইট শুরু করবে।
এয়ারলাইনের প্রধান নির্বাহী বিলাল একসি বলেছেন, শিকাগো এবং ওয়াশিংটন ডিসিতে সপ্তাহে তিনটি ফ্লাইট ১৯ জুন থেকে শুরু হবে এবং ২৪ জুন লস অ্যাঞ্জেলেসে চলাচল করবে।
স্থানীয় দৈনিক হুরিয়াইট জানিয়েছে, বিমানসংস্থা জুন থেকে সাংহাইয়ের সাপ্তাহিক ফ্লাইট এবং ২৪ জুন থেকে হংকং এবং সিওলের জন্য দুটি সাপ্তাহিক ফ্লাইট শুরু করবে বলে ঘোষণা করেছে।