বাংলাদেশি বিমান সংস্থাগুলো ঢাকা-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করতে পারবে।
তবে বাংলাদেশের বিমান সংস্থাগুলো কেবল ট্রানজিট যাত্রী পরিবহনের জন্য ফ্লাইট পরিচালনা করতে পারবে।
এসব ফ্লাইটে কেবল মাত্র ইউএই’র নাগরিক এবং অন্যদেশের ট্রানজিট যাত্রী পরিবহন করা যাবে।
এদিকে ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে এমিরেটস এয়ারলাইন্স।
প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট চালাবে এয়ারলাইন্সটি।
শুক্রবার (১৯ জুন) বেবিচক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঢাকা থেকে ইউএই’র নাগরিক এবং অন্যান্য দেশের ট্রানজিট যাত্রী পরিবহন করবে এমিরেটস।
দুবাই ট্রানজিট হয়ে বাংলাদেশি যাত্রীরা কলম্বো, ইস্তানবুল, অকল্যান্ড, বৈরুত, ব্রাসেলস, হ্যানয় ও হো চি মিন সিটি, বার্সেলোনা, ওয়াশিংটন ডিসি, লন্ডন হিথ্রো,
ম্যানচেস্টার, ফ্রাংকফুর্ট, প্যারিস, মাদ্রিদ, আমস্টার্ডাম, কোপেনহেগেন, ডাবলিন, নিউইয়র্ক জেএফকে, টরন্টো, কুয়ালালামপুর, সিঙ্গাপুর এবং হংকংয়ে যেতে পারবেন।
যাত্রীরা যেদেশে যাবেন সেদেশের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।