ভারতের বিমান ঘাঁটি গুলো দ্রুত অ্যাকশন নিতে প্রস্তুত

ভারত চীন সীমান্তে যে কোনো ধরনের পরিস্থিতির জবাব দিতে প্রস্তুত।

আজ শনিবার এ ভাষায় আশ্বস্ত করলেন ভারতের বিমান বাহিনীর প্রধান আরকেএস ভাদুরিয়া। এরই মধ্যে ভারত একাধিক যুদ্ধ বিমান সাজাতে শুরু করেছে ওইসব ঘাঁটিতে। সীমান্তে পরিস্থিতি খারাপের দিকে গেলে ওই ঘাঁটিগুলোই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

বিমান বাহিনীর প্রধান আরকেএস ভাদুরিয়া বলেন, যে কোনো পরিস্থিতিতে যেন দ্রুত অ্যাকশন নেওয়া যায়, সেই প্রস্তুতিই ঘাঁটি গুলো থেকে দেখে এসেছেন তিনি। ভারত ও চীনের মধ্যে যে কোনো পরিস্থিতি তৈরি হোক না কেন, আমরা তার জবাব দিতে প্রস্তুত। গালওয়ানে আত্মত্যাগ বৃথা যাবে না। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যা হচ্ছে, তা আমরা কী করতে পারি তার একটা ছোট্ট উদাহরণ।

তিনি আরো বলেছেন, ভারতের নিরাপত্তা বাহিনী সর্বদা সজাগ। চীনের এমন ব্যবহার সত্ত্বেও ভারত চায় শান্তিপূর্ণভাবে সীমান্ত সমস্যার সমাধান হোক। কম সময়ের মধ্যে আমরা কী করতে পারি এটা তার প্রমাণ। লাদাখের ঘটনায় এভাবেই প্রতিক্রিয়া দিলেন ভারতের বিমানবাহিনীর প্রধান।

এর আগে গত ১৫ জুন গভীর রাতে ভারত ও চীনের সেনাদের মধ্যে চরম সংঘাত হয়। সেখানেই নিহত হন সেনা কর্মকর্তাসহ ভারতের ২০ জওয়ান। অন্তত ৭৬ জন সেনা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বলেও জানা গেছে।

অন্যদিকে, গত সোমবার রাতে লাদাখ সীমান্তে সংঘর্ষের পর তিন সেনা কর্মকর্তাসহ ১০ ভারতীয় জওয়ানকে আটকে রাখে চীন। কয়েকদিন পর দু’জন মেজর সহ ১০ জন ভারতীয় সেনা কে ছেড়ে দেয় চীন।

পিটিআই সংবাদ সংস্থা সূত্রের খবর, তিন দিনের সমঝোতার পর ১০ জন সেনা কর্মকর্তাসহ দু’জন মেজরকে ছেড়ে দিয়েছে চীন। সূত্র : পিটিআই

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.