বিমানের প্রথম লন্ডন ফ্লাইটে যাত্রী ছিলেন ১৮৭ জন, ৫ জন শিশু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম লন্ডন ফ্লাইটে যাত্রী ছিলেন ১৮৭ জন। তাদের মধ্যে ৫ জন শিশু। সকাল

১০টা ১৫ মিনিটে যাত্রা করার কথা থাকলেও বিমান ছেড়েছে ১২টা ১৯ মিনিটে। ফ্লাইটটি হিথ্রো আন্তজাতিক বিমানবন্দরে পৌছাবে ৫টা ২৯ মিনিটে। বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দিয়ে এই ফ্লাইট পরিচালনা করা হয়।

করোনা ভাইরাস মোকাবেলায় বিমানের ওই উড়োজাহাজটির আসন বিন্যাস করা হয়েছে সোস্যাল ডিসটেন্সিং মেনটেইন করে। একটি আসনের পর একটি আসন যাত্রীদের জন্য নিষিদ্ধ করে চিহ্ন একে দেয়া হয়েছে। জিবানু মুক্ত করণ ওষুধ দিয়ে পুরো উড়োজাহাজটি পরিস্কার করা হয়েছে।

ফ্লাইটটি কাল সিলেট হয়ে ঢাকা আসবে।

বিমানের ঢাকা লন্ডন রুটের প্রথম ফ্লাইটটি পরিচালনা করেন ক্যাপ্টেন সাজ্জাদ, নাদিম, জয়নাল, রাব্বী, নিক্সন এবং ফাস্ট অফিসার ইয়ামিন। স্ট্যান্ডবাই ক্রু হিসাবে থাকবেন ক্যাপ্টেন মনোয়ার, সাজেদুল এবং সাফা।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.