স্বাস্থ্যবিধি মেনে বিমানের শিডিউল ফ্লাইটের যাত্রা শুরু

বিমানের অফিসিয়াল বিজ্ঞপ্তি

বিমানের অফিসিয়াল বিজ্ঞপ্তি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-লন্ডন-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালু করেছে। বিশ্বব্যাপি নভেল করোনাভাইরাস মহামারীর কারণে প্রায় তিন মাস বন্ধ থাকার পর আজ ২১ জুন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তর্জাতিক রুটে বিমান শিডিউল ফ্লাইট পরিচালনা  শুরু করেছে।
আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট  বিজি০০১ (বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার গাঙচিল) ১৮৭ জন যাত্রীসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হতে  দুপুর ১২.০২ ঘটিকায় লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ঢাকা-লন্ডন ঢাকা  রুটে আপাতত সপ্তাহে ০১ দিন (প্রতি রবিবার) বিমান ফ্লাইট পরিচালনা করবে । বোর্ডিং কার্ড ইস্যুর  সময় প্রত্যেক যাত্রীকে কে ট্রাভেল হাইজিন কিট প্রদান, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত বিধি মোতাবেক যাত্রীদের আসন বন্টন , ফ্লাইট  এ সন্মানিত যাত্রী সেবায় নিয়োজিত কেবিন ক্রু গনের অবশ্য পালনীয় স্বাস্থ্য সুরক্ষা অনুসরণ করতে হবে I
CAO এর নির্দেশনা অনুযায়ী  যথাযথভাবে  এয়ারক্রাফট জীবাণুমুক্তকরণ, পরিবর্তিত খাদ্য সেবা প্রবর্তনের মাধ্যমে  যাত্রীদের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য বিধি মোতাবেক নিরাপদ  পরিবেশ বজায় রেখে বিমান শিডিউল ফ্লাইট এর যাত্রা শুরু করেছে। প্রসংগত উল্লেখ্য বিমান গত ৩০ মার্চ ২০২০ সর্বশেষ লন্ডন হতে ঢাকায় শিডিউল ফ্লাইট পরিচালনা করে।
আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.