কাতার এয়ারওয়েজের কার্গো প্লেনে আসা বিদেশিনীকে ফেরত পাঠানো হয়েছে

নিয়ম ভেঙে কাতার এয়ারওয়েজের একটি কার্গো প্লেনে ঢাকায় আসা সেই বিদেশিনীকে ফেরত পাঠানো হয়েছে।

বুধবার ভোরেই বিমানবন্দর থেকে ‘ডিপোর্ট’ (বহিষ্কার) করে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ডেনমার্কের এক নাগরিক আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হয়ে বাংলাদেশে কাজ করার জন্য গত মঙ্গলবার ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে আসেন কাতার এয়ারওয়েজের একটি কার্গো প্লেনে করে।

কার্গো প্লেনে করে যাত্রী পরিবহনের সুযোগ নেই। এরপরও তিনি কীভাবে কার্গো ফ্লাইটে করে ঢাকায় চলে এলেন আর এয়ারলাইন্স বা কেন তাকে নিয়ে আসলো এ নিয়ে ঢাকায় বিমানবন্দরে ও কূটনৈতিক মহলে শুরু হয় তোলপাড়।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, ডেনমার্কের ওই নারী গত মাসে কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাস থেকে বাংলাদেশে আসার ভিসা নিয়েছিলেন। কিন্তু তিনি যেভাবে এসেছিলেন তা মোটেও বিধিসম্মত ছিল না। এ কারণেই তাঁকে ফেরত পাঠানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.