প্রবাসীদের কষ্ট কেউ বোঝে না, সবাই খোঁজে টাকা

প্রবাসে আপনি কতটা কষ্ট করছেন- এ চিন্তাটা আপনার পরিবারের কেউ না করলেও প্রবাসে আপনি কত আয় করছেন এবং সেগুলো কিভাবে খরচ করছেন তার হিসাব সব সময় আত্মীয়-স্বজনরা নিতে ভুল করে না৷ পরিবার-পরিজন ছেড়ে অমানুষিক পরিশ্রম করাটা শারীরিক ও মানসিকভাবেই চরম যন্ত্রণার!

প্রতিমাসে প্রতিটি প্রবাসীরই থাকা-খাওয়াসহ আনুষঙ্গিক খরচ রয়েছে৷ এ জন্য আয়ের একটি নির্দিষ্ট পরিমাণ খরচ করতে হয়৷ প্রবাসীরা যতটা সম্ভব কম খরচ করার চেষ্টা করেন৷ অনেক সময় একই রুমে অস্বাস্থ্যকর পরিবেশে জীবন-যাপন করে খরচ কমায় পরিবারের কথা চিন্তা করে৷ কিন্তু আত্মীয়-স্বজন সেটা বেমালুম ভুলে গিয়ে বেতনের সম্পূর্ণটা মনে মনে দাবি করেন৷

কি এক অদ্ভুত পৃথিবীতে আমরা বাস করি৷ কেউ শুধু ত্যাগ স্বীকার করে আবার কেউ পুরোটাই শুধু ভোগ করার জন্যই প্রস্তুত থাকেন৷ কখনও কখনও প্রাপ্ত অর্থে তারা খুশি হয় না৷ যে যত বেশি আয় করে তার পরিবারের চাহিদার পরিমাণটাও সেই হারে বৃদ্ধি পায়৷ শুধু প্রবাসীরাই বুঝতে পারে অন্য প্রবাসীর মনের কষ্ট। এ ছাড়া প্রবাসীদের কষ্ট কেউ বুঝে না সবাই টাকা খোঁজে।

-মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম, মালদ্বীপ থেকে, যুগান্তর

(প্রিয় পাঠক, এভিয়েশন নিউজে  আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন এই jobayerovi@gmail.com ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।)
আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.