আগামী ১৫ জুলাই পর্যন্ত ঢাকা-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
শনিবার (২৭ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনা পরিস্থিতির কারণে যুক্তরাজ্যের ম্যানচেস্টার রুটে ১৫ জুলাই পর্যন্ত সকল ফ্লাইট পরিচালনা বাতিল করা হয়েছে।
করোনা পরিস্থিতি উন্নতি সাপেক্ষে পরবর্তী সময়ে ফ্লাইটের শিডিউল ঘোষণা করা হবে।
সুত্র- বাংলানিউজ২৪ডটকম, ২৭জুন ২০২০