বিমানের বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ফিরলেন ৪১৫ বাংলাদেশি

কোভিড-১৯ মহামারীর মধ্যে আজ সোমবার (২৯ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ফিরলেন ৪১৫ জন বাংলাদেশি।

করোনাভাইরাস মহামারীর কারণে লকডাউন আটকে পড়া  বাংলাদেশি প্রবাশিরা সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা পৌছান বলে বিমানের জনসংযোগ শাখার উপ মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান।

গত তিন মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.