সাউথ ক্যারোলিনায় প্রশিক্ষণ মিশন চলাকালে মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছে।
বুধবার পেন্টাগন এ তথ্য জানায়। খবর এএফপি’র।
পেন্টগনের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে সাউথ ক্যারোলিনায় চার্লেস্টোনের প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে শাউ এয়ার ফোর্স ঘাটিতে বিমানটি বিধ্বস্ত হয়।
বিবৃতিতে আরও বলা হয়, পাইলটের প্রশিক্ষণ মিশন চলার সময় এ বিমান বিধ্বস্ত হয়। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
মার্কিন বিমানবাহিনীর দুই মাসেরও কম সময়ের মধ্যে এটি ছিল চতুর্থ যুদ্ধ বিমান দুর্ঘটনা।