চার্জার লাইটে দেড় কেজি স্বর্ণ, আটক ১

imagesহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার্জার লাইটের মধ্যে থেকে প্রায় দেড় কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ সময় শাহাদাত মিয়া নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে স্বর্ণ জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. মইনুল খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বেল্ট এরিয়ায় দুইটি চার্জার লাইটসহ শাহাদাত মিয়া নামে দুবাই ফেরত এক যাত্রীকে আটক করা হয়।

পরে চার্জার লাইট কেটে এর মধ্য থেকে ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন দেড় কেজি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.