মালয়েশিয়ার দুটি কোম্পানি বিদেশি কর্মী নিয়োগে শূন্য ব্যয় নীতিতে ফিরে আসছে।
ফলে মালয়েশিয়াতে কর্মরত ১ হাজার ২৮১ বাংলাদেশিসহ ১ হাজার ৬০০ কর্মী অভিবাসন ব্যয় ফিরে পাচ্ছেন।
মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশ থেকে যাওয়া কর্মীদের অভিবাসন ব্যয় ফিরিয়ে দিচ্ছে কোম্পানিগুলো।
জানা গেছে, নির্দিষ্ট বিদেশি কর্মীদের অভিবাসন ব্যয় ফিরিয়ে দিতে শুরু করেছে দেশটির শীর্ষস্থানীয় গ্লাভস প্রস্তুতকারক কোম্পানি ডব্লিউআরপি ও নাইট্রিটেক।
এর মধ্যে ডব্লিউআরপি ১ হাজার ৮২ জন এবং নাইট্রিটেক ১৯৯ জন বাংলাদেশির অভিবাসন ব্যয় ফিরিয়ে দিচ্ছে।
প্রতিজন কিস্তিতে পাচ্ছেন ১৭ হাজার ৫০০ রিংগিত। যা তাদের নিয়োগ ব্যয় হিসেবে ধরা হয়েছে।
দূতাবাস সূত্রে জানা গেছে, দেশটির অন্যান্য কোম্পানিও একই ব্যবস্থায় আসার প্রক্রিয়ায় রয়েছে।
প্রাথমিক পর্যায়ে লে-অফে থাকা ১২৭ কর্মীকে অন্য একটি কোম্পানিতে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
এর আগে চলতি বছরের শুরুর দিকে ডব্লিউআরপি কোম্পানির কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করেছে কর্তৃপক্ষ।
সে সময় কোম্পানির বকেয়া বেতন পেয়েছেন ১ হাজার ১৩৭ জন বাংলাদেশি।
