লোকসানের পাল্লা এতটাই ভারী যে ৫৩ বছর ধরে চলা বোয়িং সেভেন ফোর সেভেন মডেলের বিমান তৈরিই বন্ধ করে দিচ্ছে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। ১৯৭০ সাল থেকে আকাশে উড়ছে চার ইঞ্জিন বিশিষ্ট এই বিমান। ১৯৬৯ সালের ফেব্রুয়ারিতে এ বিমানের মেইডেন ফ্লাইট পরিচালনা করা হয়। আধুনিক দুই ইঞ্জিনের বিমানের সঙ্গে প্রতিযোগিতা আর লোকসানের ভারে স্থানীভাবে বন্ধ হচ্ছে বিমানটির নির্মাণ।
এদিকে, করোনা মহামারিতে শেয়ারের দাম কিছুটা বাড়লেও দিনদিনই বাড়ছে লোকসানের পাল্লা। কোম্পানির শেয়ার বিক্রিতে লোকসান হচ্ছে আড়াই ডলার। আয় কমতে পারে ১ হাজার ৩শ’ কোটি ডলার। সেভেন থ্রি সেভেন মডেলের বিমানের দুর্ঘটনা আর করোনা মহামারির ক্ষতি পুষিয়ে নিতে যুদ্ধ করছে বোয়িং।
অন্যদিকে, বোয়িংয়ের প্রতিদ্বন্দ্বী ইউরোপের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসও বছরের দ্বিতীয় প্রান্তিকে লোকসান পড়েছে। গেলো প্রান্তিকে এয়ারবাসের আয় হয়েছে ৪শ’ ৪০ কোটি ইউরো। বিশ্বের প্রায় সব দেশের পর্যটনেই নিষেধাজ্ঞা আর বিমানে ভ্রমণ ধীরগতিতে এগোচ্ছে। তাই এয়ারবাসের ঘুড়ে দাঁড়াতেও অনেক বেশি সময় লাগবে বলে মনে করছে কর্তৃপক্ষ। ২০২৩ থেকে ২০২৫ সালের আগে প্রতিষ্ঠানটির স্বাভাবিক অবস্থায় ফেরার সুযোগ নেই, এমন আশঙ্কাই করছে কর্তৃপক্ষ। এরইমধ্যে এ থ্রি ফাইভ জিরো মডেলের বিমান তৈরি ৫ টি করে কমিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। কর্মীও ছাঁটাই করছে।
তবে এ খবরের পরও শেয়ারবাজারে এয়ারবাসের শেয়ারের দর প্রায় সাড়ে ৩ শতাংশ বেড়েছে। বছরের দ্বিতীয় প্রান্তিকে লোকসান হয়েছে ১শ’ ২০ কোটি ডলার।