ফ্লাইট জটিলতায় ফুটবলার জামাল ভূঁইয়া ও তারিক কাজী

করোনা টেস্টের মধ্য দিয়ে আজ থেকে তিন ভাগে ক্যাম্পে উঠবেন প্রাথমিক দলে ডাক পাওয়া ৩৬ ফুটবলার। করোনাভাইরাস পরীক্ষার জন্য প্রতিদিন ১২ জন করে ফুটবলার ওঠানো হবে গাজীপুরের সারা রিসোর্টে। নতুন ডাক পাওয়া এবং অপেক্ষাকৃত জুনিয়রদের রাখা হয়েছে ৫ই আগস্টের তালিকায়। তারপর ১২ জন করে ওঠার কথা ৬ ও ৭ই আগস্ট।  প্রথমবারের মতো ডাক পাওয়া ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী এবং অধিনায়ক জামাল ভূঁইয়াকে যোগ দিতে বলা হয়েছে শেষ দিন, ৭ই আগস্ট। কিন্তু ফ্লাইট জটিলতায় নির্ধারিত সময়ে দুইজনের পক্ষেই ক্যাম্পে যোগ দেয়া সম্ভব হচ্ছে না। ডেনমার্ক ও ফিনল্যান্ড থেকে এই মুহূর্তে ঢাকা আশা বেশ কঠিন। বিশেষ করে এশিয়ায় বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভ্রমণে রয়েছে কড়াকড়ি। তাই তারা কীভাবে ঢাকায় এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন, তা নিশ্চিত করে বলতে পারছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.