অবতরণের সময় চাকা পিছলে দুই টুকরো এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ

অবতরণের সময় পিছলে গিয়ে দুই টুকরা হয়ে গেছে ভারতের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থার এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ।

আজ শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে কেরালা রাজ্যের কোঝিকোড়ের কারুপুর বিমানবন্দরে।

প্রাথমিকভাবে পাইলটসহ দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৪০ জন।

জানা গেছে, দুবাই থেকে কোঝিকোড় আসছিল এয়ার ইন্ডিয়ার এক্স ১৩৪৪ উড়োজাহাজটি। উড়োজাহাজে ১৮০ জন যাত্রীসহ মোট আরোহী ছিলেন ১৯১ জন। কারুপুর বিমানবন্দরে নামার সময় চাকা পিছলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে উড়োজাহাজটি। ঘটনাস্থলে ২৪টি অ্যাম্বুল্যান্স এবং দমকলবাহিনী গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে।

এক বিবৃতিতে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে উড়োজাহাজের চাকা পিছলে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.