‘করোনা ভ্যাকসিন আমদানির জন্য প্রয়োজনীয় বরাদ্দ রয়েছে’

অর্থমন্ত্রী বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন যাতে দ্রুত সংগ্রহ করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এবিষয়ে যেসব দেশ করোনাভ্যাকসিন বাজারজাত চূড়ান্ত করছে তাদের মধ্যে রাশিয়াসহ অন্যান্য দেশ ও সংস্থার সঙ্গে যোগাযোগ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনাভ্যাকসিন আমদানির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রয়েছে।

বুধবার (১২ আগস্ট) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

সভা শেষে অর্থমন্ত্রীর সঙ্গে করোনার ভ্যাকসিন নিয়ে সভায় স্বাস্থ্যমন্ত্রী কথা বলেন।
এসময় তিনি রাশিয়া করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার এবং তা মানুষের শরীরে প্রয়োগের বিষয়টি উল্লেখ করেন।
এ বিষয়ে অর্থমন্ত্রীর পরমার্শ চান। এরই সূত্র ধরে বিষয়টি অর্থমন্ত্রীর কাছে জানতে চান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.