এলপি গ্যাসের দামে বড় লাফ

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি) এপ্রিল মাসের জন্য এলপি গ্যাস ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করেছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের এলপি গ্যাসের দাম ১,৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বৃদ্ধি পেয়ে ১,৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

সাথে অটোগ্যাসের দামও ৬১.৮৩ টাকা বৃদ্ধি পেয়ে প্রতি লিটার ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে মার্চ মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের এলপি গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল ১,৩৪১ টাকায়। সেই সঙ্গে অটোগ্যাসের দাম ৩ পয়সা কমিয়ে ৬১.৮৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বিইআরসি জানায়, এই মূল্য নির্ধারণ ভোক্তাপর্যায়ে করা হয়েছে, যাতে আন্তর্জাতিক বাজারের চাহিদা ও সরবরাহের পরিবর্তন প্রতিফলিত হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.