বিলাসবহুল রিসোর্টে অবকাশ যাপনে সৌদি বাদশাহ

সম্প্রতি অস্ত্রোপচারের মাধ্যমে ‘গল ব্লাডার’ (পিত্তথলি) অপসারণ শেষে ‘বিশ্রাম ও সুস্থতার’ জন্য লোহিত সাগর উপকূলের মেগাসিটি নিওমে পৌঁছেছেন সৌদি বাদশাহ সালমান।
বৃহস্পতিবার সংক্ষিপ্ত এক সংবাদ বিবৃতিতে বাদশাহ’র এই সফরের খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি।

২০১৫ সাল থেকে আরব বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ সৌদি আরব শাসন করছেন ৮৪ বছর বয়সী বাদশাহ সালমান।
তার শারীরিক অবস্থা নিয়ে সম্প্রতি নানারকম গুঞ্জন চলছে।
এর মধ্যে তার ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান চলতি বছরের মধ্যেই ক্ষমতায় আরোহণ করতে যাচ্ছেন বলেও শোনা যাচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.