বৈরুতে যাচ্ছে এফবিআই

এ মাসের শুরুর দিকে বৈরুত ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল। এই ঘটনা তদন্তে এবার সেখানে যাচ্ছে এফবিআইর তদন্তকারীদের একটি দল।
এই সপ্তাহে তারা বৈরুতে পৌঁছাবে বলে জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

রাজনীতি বিষয়ক মার্কিন আন্ডার-সেক্রেটারি ডেভিড হেল একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।
বিস্ফোরণ নিয়ে নানা প্রশ্নের উত্তর জানতে লেবানিজ কর্তৃপক্ষের আমন্ত্রণে এফবিআই দল এতে অংশ নিচ্ছে বলে জানান তিনি।

বিস্ফোরণের কেন্দ্র বৈরুত বন্দর থেকে ফিরে হেল বলেছেন, ‘আমরা এমন কোনও যুগে ফিরে যেতে চাই না যেখানে লেবাননের বন্দর বা সীমান্তে এধরনের কোনও পরিস্থিতি তৈরি করতে পারে।
আমরা সত্যিই একটা পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করতে চাই। আমি জানি এটাই এখন সবার দাবি।’
এই তদন্তে লেবানিজ নেতৃত্বে ফরাসি তদন্তকারীরাও অংশ নিতে যাচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.