ভারতে করোনাভাইরাসে মৃত্যু ৫০ হাজার ছুঁই ছুঁই

ভারতে করোনায় মৃতের সংখ্যা প্রায় অর্ধলাখ। রোববার (১৬ আগস্ট) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৪৪ জনের মৃত্যুতে মোট প্রাণহানি বেড়ে হয়েছে ৪৯ হাজার ৯৮০ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৯৩ শতাংশ।

শনিবার ৭ লাখ ৪৬ হাজারের বেশি নমুনা পরীক্ষায় ৬৩ হাজার চারশ ৯০ জনের করোনা পজিটিভ হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় পজিটিভের হার ৮.৫০ শতাংশ। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৮৯ হাজার ৬৮২ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ১৮ লাখ ৬২ হাজারের বেশি করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একদিনে সুস্থ ৫৩ হাজারের বেশি। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৭১.৯১ শতাংশ। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৬ লাখ ৭৮ হাজারের মতো।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.