ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক চুক্তি হয়েছে, তাই স্বভাবত খুশি ইসরায়েল।
মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সঙ্গে এক একটি চুক্তি মানে একটি নৈতিক বিজয় বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রটির।
এ পর্যন্ত কেবল জর্ডান আর মিসর ছাড়া আর কারো সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি ইসরায়েল।
তাই ‘কূটনৈতিক বিজয়’ এর এই আনন্দকে আরো শক্ত পোক্ত করতে দু’দেশের মধ্যে সফর বিনিময়ে উৎসাহী তারা।
দেশটির প্রেসিডেন্ট রিভেন রিভলিন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজকে ইসরায়েলে সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
শুক্রবার ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু নিউজ।
খবরে বলা হয়, ইসরায়েলের প্রেসিডেন্ট আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ানকে ইসরায়েল সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
