ইসরায়েলের সঙ্গে সখ্যতাঃ আমিরাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে তুরস্ক

ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্ক মেনে নিতে পারছে না বিশ্বের মুসলিম দেশগুলো।
কড়া প্রতিক্রিয়া দেখাচ্ছে সবাই। তবে এর মধ্যে তুরস্ক আমিরাতের সঙ্গে সম্পর্কচ্ছেদের হুমকি দিয়েছে।

শুক্রবার তুর্কি প্রেসিডেন্টের এমন হুমকির কথা জানিয়েছে সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

ইসরায়েলকে দখলদার হিসেবে অভিহিত করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, অন্যায্যভাবে পশ্চিম তীর দখল করে ন্যাক্কারজনক কাজ করেছে ইহুদী রাষ্ট্র ইসরায়েল।
প্রতিবাদে অধিকাংশ আরব দেশ ঐতিহাসিকভাবেই ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন থেকে বিরত থেকেছে। কিন্তু এর মধ্যেই সংযুক্ত আরব আমিরাত তাদের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিতে সম্মত হয়ে মুসলমানদের ঐক্যের পিঠে ছুরি মেরেছে। তিনি বলেন, তুরস্ক আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখতে আর আগ্রহী নয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.