বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে সুমন আলী নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

গতকাল রবিবার (১৬ আগস্ট) রাতে সীমান্তের ১৭৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত সুমন আলী জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মোড়ল পাড়া গ্রামের কালু মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রবিবার সন্ধ্যায় ভারতে গরু আনতে যাচ্ছিল সুমন আলীসহ ১০-১২ জনের একটি দল।
এ সময় আন্তর্জাতিক পিলার ১৭৯ এস সংলগ্ন হারুনের বাগানের সামনে ভারতের মালদহ জেলার দৌলতপুর বিএসএফ ক্যাম্প সদস্যদের গুলিতে নিহত হন সুমন।
পরে সুমনের লাশ উদ্ধার করে গোপনে দাফন করেন তার সহযোগীরা।

মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন খুররম জানান, বিএসএফের গুলিতে গুরুতর আহত হন সুমন।
তাকে তার সহকর্মীরা উদ্ধার করে তারাপুর-মোন্নাপাড়া হারুনের বাগানে নিয়ে আসলে মারা যান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.