বেকারদের জরুরি অর্থ সহায়তার মেয়াদ বাড়াল কানাডা

করোনার কারণে কর্মহীন মানুষদের জন্য যে জরুরি নগদ অর্থ সহায়তা দিয়ে আসছিল কানাডা তার মেয়াদ আরও এক মাস বৃদ্ধি করা হয়েছে।
এবং এই সুবিধার মেয়াদ শেষ হলে দেশটির বেকার ভাতা প্রাপ্তি সংক্রান্ত বিধিনিষেধগুলো প্রত্যহার করা হবে, যাতে এসব মানুষ বেকার ভাতা পেতে পারেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার শুক্রবারের এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী, কানাডা সরকারের কর্মকর্তারা এ প্রসঙ্গে জানিয়েছেন, নগদ অর্থ সহায়তায় সরকারের নেওয়া নতুন এই পদক্ষেপের কারণে এক বছরের মধ্যে ৩৭ বিলিয়ন কানাডিয়ান ডলার বা ২ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার ব্যয় হবে।
করোনা প্রাদুর্ভাবের পর জরুরি অর্থ সহায়তার অংশ হিসেবে প্রায় ৪৫ লাখ কানাডিয়ান কিংবা দেশটির মোট জনসংখ্যার ১২ শতাংশকে প্রতি মাসে ২ হাজার মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৭০ হাজার টাকা প্রায়) এই আর্থিক সুবিধা দিচ্ছে সরকার।
এখন এর মেয়াদ আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.